সময়সীমার আগেই বন্ধ ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ — ঝরে পড়ার ঝুঁকিতে হাজারো শিশু
নোটিশ দেখুন... সময়সীমার আগেই বন্ধ ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ — ঝরে পড়ার ঝুঁকিতে হাজারো শিশু প্রতিবেদন: ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ — দেশের বিদ্যালয়বহির্ভূত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফেরাতে চালু হওয়া ‘আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’ পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও, প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরেই সমাপ্ত ঘোষণা করা হয়। সময়ের আগেই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বন্ধ হয়ে যাওয়ায়, এখন আবারও হাজার হাজার শিশুর শিক্ষা থেকে ঝরে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পের সময়ের আগেই বন্ধ হওয়া ও বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ না করায়, শিক্ষার্থীরা যেমন দিশেহারা, তেমনি সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরাও পড়েছেন অনিশ্চয়তার মধ্যে। প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক ২০১৮ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল ৮ থেকে ১৪ বছর বয়সী সেই সব শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া, যারা কখনো স্কুলে যায়নি কিংবা নানা কারণে মাঝপথে ঝরে পড়েছে। তাদের জন্য বিশেষায়িত দ্রুত পাঠ্যক...